ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সরকারের সংস্কার কাজে সন্তুষ্ট ইসলামী আন্দোলন: ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   329 বার পঠিত

সরকারের সংস্কার কাজে সন্তুষ্ট ইসলামী আন্দোলন: ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দেশে যে সংস্কার কাজ করেছেন তাতে শতভাগ না হলেও অনেকটাই সন্তুষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন সদর উপজেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দেশের প্রতিটি স্তরে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ভাঙা এক দেশ, স্বল্প সময়ে কতই বা সংস্কার করা যায়। তবুও ড. মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টাগণ যেভাবে দেশ গঠনের চেষ্টা করছে তাতে আমরা অনেকটাই সন্তুষ্ট।

নির্বাচনের আগে সংস্কারের কথা তুলে তিনি বলেন, নির্বাচনে আগে সংস্কারের জন্য সরকারকে জনগণ সময় দিতে চায় কী না তার জন্য একটি গণভোট দিলেই পরিষ্কার হয়ে যাবে।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, একদল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে না। সেই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন। সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে ডাকাতি-জুলুম ও দখলধারীর নির্বাচন। আমরা চাই সংস্কার এবং তারপর নির্বাচন।

পহেলা বৈশাখ উদ্‌যাপন নিয়ে তিনি বলেন, পহেলা বৈশাখে ঢোল-তবলা ও পেঁচার ছবি দিয়ে যে মিছিল হয়, তা বাংলাদেশের সাংস্কৃতিক নয়। এটা পাশের দেশের স্ক্রিপ্টেড সংস্কৃতি। যেটা বাংলাদেশের জনগণ মানতে পারে না। এই অপসংস্কৃতি চাই না।

সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box

Posted ৩:৪৩ এএম | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।