নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 339 বার পঠিত

নাটোরের বড়াইগ্রাম থেকে প্রথমবারের মত সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডান যাওয়ার সুযোগ পেলেন ১৭ জন নারী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভূক্ত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জব ফেয়ারে অংশ নিয়ে তারা এ সুযোগ পান।
পরে সরকারি খরচে বিদেশ যেতে ইচ্ছুক নারীদের নিয়ে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী।
বিশেষ অতিথি হিসাবে বোয়েসেলের মহাব্যবস্থাপক এবিএম আব্দুল হালিম ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি বক্তব্য রাখেন।
Posted ৪:৩৯ এএম | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।