ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সতেরো হাজার কোটি টাকায় নির্মিত হবে দেশের দীর্ঘতম ভোলা-বরিশাল সেতু

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   295 বার পঠিত

সতেরো হাজার কোটি টাকায় নির্মিত হবে দেশের দীর্ঘতম ভোলা-বরিশাল সেতু

গাঙ্গেয় দ্বীপের জেলা ভোলার ২৫ লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ভোলা-বরিশাল সেতু। এটি হলে বদলে যাবে ভোলার জনপদ ও মানুষের জীবনমান।

আর সেতুর সুবাদে প্রথমবারের মতে সারাদেশের সঙ্গে সড়ক পথে সরাসরি যোগাযোগ তৈরি হবে বিচ্ছিন্ন ভোলার। মুছে যাবে দ্বীপ জেলা’র ‘বিচ্ছিন্ন’ উপাধি। তবে কোনো আশ্বাস নয়, দ্রুত সেতুর কাজ শুরুর দাবি জেলাবাসীর।

ভোলার স্থানীয় বাসিন্দা মনির চৌধুরী, তালহা তালুকদার বাঁধন, মো. মঞ্জুর আলম ও সুমা বেগম জানান, দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। এই জেলার সঙ্গে সারাদেশের যোগাযোগের একমাত্র পথই হচ্ছে- নৌপথ।

সরাসরি সারা দেশের সঙ্গে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা না থাকায় শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানে পিছিয়ে
রয়েছে জেলার বাসিন্দারা।

তারা জানান, ভোলা জেলা প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধশালী হলেও হাতেগোনা ছোট বড় মিলে ৩ থেকে ৪টির বেশি শিল্পকারখানা গড়ে ওঠেনি।

যোগাযোগ ব্যবস্থাসহ নানা কারণে শিল্প উদ্যোক্তারা আগ্রহী হননি ভোলায় শিল্পকারখানা করতে। তাই ভোলার উন্নয়নে দীর্ঘদিন ধরেই ভোলা-বরিশাল সেতুর দাবি জানিয়ে আসছিল জেলাবাসী। কিন্তু গড়ে ওঠেনি সেই স্বপ্নের সেতু।

Facebook Comments Box

Posted ২:৪১ পিএম | শুক্রবার, ১৬ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।