বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শ্রীলঙ্কাকে হারিয়ে অবশেষে জয়ের মুখ দেখল অস্ট্রেলিয়া

  |   মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   134 বার পঠিত

শ্রীলঙ্কাকে হারিয়ে অবশেষে জয়ের মুখ দেখল অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু হয় বিশ্বকাপ। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে আবার হার। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ যাত্রাটা শুরু হয় এমন অপ্রত্যাশিতভাবে। অবশেষে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলো অজিরা।

লক্ষ্ণৌতে শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার (১৬ অক্টোবর) ৫ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিং করতে নেমে ২০৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। তাড়া করতে নেমে ৮৮ বল হাতে রেখে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কামিন্সবাহিনী।

সহজ লক্ষ্যে খেলতে নেমেও প্রথমে হোঁচট খেয়েছিল অজিরা। ওপেনার ডেভিড ওয়ার্নারের পর ডাক মেরে ফেরেন তিনে নামা স্টিভেন স্মিথ। তবে আরেক ওপেনার মিশেল মার্শ হাল ধরেন। তিনি মার্নাস লাবুশানের সঙ্গে তিনি ৫৬ রানের জুটি গড়ে ধাক্কা সামলে নেন।

মার্শ ফিরলেও জশ ইলিংশের সাথে ৭৭ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান লাবুশানে। এরপর ছোট ছোট জুটিতে ৫ উইকেট হারিয়ে ৩৫ ওভার ২ বলে ২১৫ রান তোলে অজিরা। অজিদের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেছেন ইংলিশ। মার্শ করেছেন ৫২ রান।

এর আগে ১২৫ রানের উদ্বোধনী জুটির পরও অস্ট্রেলিয়ার বোলিং দাপটে মাত্র ২০৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুসাল পেরেরা বেশ শক্ত রানের ভিত গড়েন।

১২৫ রানে শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন হয়। এরপর দলের হাল ধরেন পেরেরা ও অধিনায়ক কুশাল মেন্ডিস। ৩২ রানের জুটি গড়ে পেরেরা ফিরলে লঙ্কা শিবিরে ভাঙনের শুরু হয়। এরপর ধারাবাহিক বিরতীতে পড়তে থাকে উইকেট। আর কোনো বড় জুটি গড়তে পারেনি লঙ্কান ব্যাটাররা। ৮৪ রান তুলতেই তারা হারিয়েছে ৯ উইকেট।

অস্ট্রেলিয়ার হয়ে হয়ে লঙ্কানদের ধসিয়ে দিয়েছেন স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি লঙ্কানদের চার ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন। মিশেল স্টার্ক ও প্যাট কামিন্স নিয়েছেন দুটি করে উইকেট।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ২:৫৮ এএম | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।