ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী দেখতে চান ব্যবসায়ীরা

  |   রবিবার, ১৬ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   131 বার পঠিত

শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী দেখতে চান ব্যবসায়ীরা

ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের সরকারপ্রধান হিসেবে ক্ষমতায় দেখতে চায় বলে উল্লেখ করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

শনিবার (১৫ জুলাই) ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণবিষয়ক ব্যবসায়ী সম্মেলনে তিনি এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর উদ্দেশে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, আপনি (প্রধানমন্ত্রী) যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের ব্যবসায়ীদের যে অবস্থান সৃষ্টি হয়েছে, সেটিকে ধরে রাখার জন্য আপনাকে প্রয়োজন। ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো আপনার মাধ্যমে আমরা সমাধান করতে চাই। এ জন্য সব ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়েছেন। তারা সবাই আগামীতে আপনার নেতৃত্বে বিদ্যমান সমস্যাগুলোকে সমাধান করতে চায়। সুতরাং আমরা মনে করি আপনাকে আমাদের প্রয়োজন। আপনাকে আবারও আমাদের জন্য, ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে হবে।

এফবিসিসিআই আয়োজিত ব্যবসায়ীদের এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং ব্যবসায়ী নেতারা।

Facebook Comments Box

Posted ১:৫৯ এএম | রবিবার, ১৬ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।