| সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 124 বার পঠিত

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের অবিলম্বে মুক্তির দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ করেছেন সাংবাদিক ও লেখক সমাজ। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশটি পরিচালনা করেন প্রথম আলোর নর্থ আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন। সভায় বক্তারা হয়রানিমূলক মামলায় আটক সাংবাদিক শামসুজ্জামানের অবিলম্বে মুক্তি ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
তারা বলেন, একটি কালো আইন দিয়ে সাংবাদিকদের লেখা ও কথা বলার স্বাধীনতা হরণ করা গনতান্ত্রিক স্বাধীন দেশে চলতে পারে না। কোন রিপোর্ট বা সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে প্রতিবাদ করতে পারেন। প্রতিকার চেয়ে প্রেস কাউন্সিলে যেতে পারেন। কিন্তু একটি নিবর্তনমূলক আইন দিয়ে সাংবাদিকদের হয়রানী মেনে নেয়া যায় না। অবিলম্বে এই কালো আইন বাতিলেরও দাবি জানান তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও টাইম টিভি’র সিইও আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আখতার হোসেন, খবর ডট কমের সম্পাদক আকবর হায়দার কিরন, নিউ ইয়র্ক কাগজের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, সাংবাদিক মনজুরুল ইসলাম, আবিদ রহমান, তোফাজ্জল লিটন, জামান তপন, রওশন হক, মনিজা রহমান, আফরোজা ইসলাম, লেখক মাহমুদুল চৌধুরী, মফিজুল ইসলাম নিজাম ও সৈয়দ ফজলুর রহমান।
Posted ২:১২ এএম | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।