ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শহিদ আবু সাঈদের হত্যাকারীদের ফাঁসি চাইলেন বাবা-মা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   245 বার পঠিত

শহিদ আবু সাঈদের হত্যাকারীদের ফাঁসি চাইলেন বাবা-মা

পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী প্রতিনিধি দল। 

রোববার জিয়ারত শেষে দলটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় শহিদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম, বাবা মকবুল হোসেন, ভাই রমজান আলী এবং শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, আবু সাঈদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। 

এ সময় দলটি আবু সাঈদের হত্যার ঘটনা বর্ণনা রেকর্ড করেন। জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হত্যা, গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনাস্থল পরিদর্শন, তদন্ত এবং সাক্ষীদের সঙ্গে মতবিনিময়ের ৬ দিনের উত্তরাঞ্চল সফরের প্রথম দিনেই পীরগঞ্জে আসেন। দুপুরে উপজেলার বাবনপুর গ্রামে প্রতিনিধি দলের প্রধান তদন্তকারী কর্মকর্তা উপ-পরিচালক আলমগীরের সঙ্গে প্রসিকিউটর এসএম মইনুল করিম ও প্রসিকিউটর তানভীর হাসান জোহাসহ ১০ সদস্য ছিলেন। এ সময় পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুকসহ  স্থানীয় ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের তদন্ত সংস্থার দলটি ১৯ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত রংপুর, রাজশাহী ও নাটোর জেলায় গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধগুলোর ঘটনাস্থল পরিদর্শন, তদন্ত এবং সাক্ষীদের সঙ্গে মতবিনিময় করবেন।

Facebook Comments Box

Posted ৪:০৫ এএম | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।