ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রোমে সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হককে সংবর্ধনা

  |   বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   159 বার পঠিত

রোমে সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হককে সংবর্ধনা

ইতালির রোম সফররত সিলেট সিটি করপোরেশনের মেয়র, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি। সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সভাপতি মো. গাউসুজ্জামান গেদু শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ইতালি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান সালাম। প্রধান বক্তা ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ফোরাম ইতালির প্রতিষ্ঠাতা ১ নম্বর সদস্য সাব্বির আহমেদ, ফোরামের সিনিয়র সহসভাপতি আরমান উদ্দিন স্বপন ও যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন হকসহ আরো অনেকে।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরী তার বক্তব্য বলেন, আগামী দিনে বেঁচে থাকার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আন্দোলন করতে হবে। মরলে বীরের মতো মরবো।

এসময় তিনি আরও বলেন, স্বনির্ভর হয়ে নিজেকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। প্রবাসীদের কারণে দেশের অর্থনীতি আজও বেঁচে আছে। এ সময় আরিফুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেটের সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দসহ সিলেট জাতীয়তাবাদী ফোরাম।

Facebook Comments Box

Posted ৪:০৫ এএম | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।