ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রাসূলের আদর্শ ছাড়া জাতির সামগ্রিক উন্নতি বাস্তবায়ন অসম্ভব’

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   273 বার পঠিত

রাসূলের আদর্শ ছাড়া জাতির সামগ্রিক উন্নতি বাস্তবায়ন অসম্ভব’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, একটি জাতির প্রকৃত উন্নতি নির্ভর করে তার নৈতিকতা, মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলির উপর। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য যে আদর্শ রেখে গেছেন, তা পৃথিবীর সর্বোত্তম নৈতিক শিক্ষা ও জীবনের দিকনির্দেশনা হিসেবে পরিগণিত। তার শিক্ষা ও আদর্শ শুধু একটি নির্দিষ্ট যুগ বা জাতির জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি পরিপূর্ণ দৃষ্টান্ত। তার পথনির্দেশনা ছাড়া জাতির সার্বিক উন্নতি ও মানবিক মূল্যবোধের প্রসার অসম্ভব।

শনিবার রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে সংগঠনটির ঢাকা মহানগর পূর্ব শাখা কর্তৃক আয়োজিত ‘সিরাত সেমিনার ও সিরাত পাঠ প্রতিযোগিতা পুরস্কার প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঞ্জুরুল ইসলাম বলেন, রাসুলুল্লাহ (সা.) তার জীবন ও কর্মের মাধ্যমে মানুষের মধ্যে এমন সব গুণাবলি গড়ে তুলেছেন যা আজকের সমাজে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় প্রয়োজনীয়। তিনি মানবিক মূল্যবোধ, আত্মসম্মানবোধ এবং দায়িত্বশীলতার মাধ্যমে সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন। তার নীতি ও আদর্শ ছাড়া যে উন্নয়ন সম্ভব, তা কেবল বাহ্যিকভাবে উন্নত হতে পারে; তবে তা কখনোই স্থায়ী ও স্বচ্ছ হবে না। কারণ, যে সমাজের ভিত্তি নৈতিকতাহীন, সেখানে শান্তি ও সমৃদ্ধির বিকাশ স্থায়ী হতে পারে না।

তিনি আরও বলেন, আধুনিক সমাজে নৈতিক অবক্ষয়, অসৎ ব্যবসায়িক আচরণ, সামাজিক দায়িত্বে অবহেলা এবং নেতৃত্বের সংকট জাতির জন্য গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা অনুযায়ী সত্য, সততা, ন্যায়বিচার ও নৈতিকতার মূলনীতিগুলি যদি জাতির জীবনে প্রতিষ্ঠিত না হয়, তবে কোনো উন্নয়নই মানুষের প্রকৃত কল্যাণ ও জাতির স্থায়ী উন্নয়নের জন্য যথেষ্ট নয়।

ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আসিফ আব্দুল্লার সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আব্দুর মান্নান।

Facebook Comments Box

Posted ৫:১০ এএম | রবিবার, ১০ নভেম্বর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।