| সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 107 বার পঠিত

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ আজ সারাদেশে ১৮৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।
বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধকে কেন্দ্র করে নাশকতা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবিও কাজ করে যাচ্ছে।
Posted ৫:৫০ এএম | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।