সোমবার ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৬ বছরের ফিলিস্তিনি শিশু নিহত

  |   সোমবার, ১৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   132 বার পঠিত

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৬ বছরের ফিলিস্তিনি শিশু নিহত

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ফিলিস্তিন বংশোদ্ভূত ছয় বছরের এক শিশু ছুরিকাঘাতে নিহত হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা। ছুরিকাঘাতের দায়ে জোসেফ জুবা নামে ৭১ বছর বয়সি এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত শিশুর নাম ওয়াদিয়া আল-ফায়ুম। আল-ফায়ুমের মায়ের নাম নিরাপত্তার কারণে প্রকাশ করা হয়নি।

পুলিশের অভিযোগ, ইসরায়েল-হামাসের মধ্যে চলমান যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে ও ধর্মীয় বিশ্বাসের কারণে ওই ব্যক্তি ছোট্ট শিশু ও তার মায়ের ওপর হামলা চালান।

শিকাগো শহরতলির উইল কাউন্টি শেরিফের কার্যালয় রবিবার এক বিবৃতিতে বলেছে, ওই মা ও শিশু মুসলিম হওয়ায় এবং হামাস ও ইসরায়েলিদের চলমান সংঘাতের কারণে তাদের ওপর ওই ব্যক্তি নৃশংস হামলা চালান বলে গোয়েন্দারা নির্ণয় করতে সক্ষম হয়েছেন।

শনিবার সকালে শিকাগো থেকে প্রায় ৬৫ কিলোমিটার (৪০ মাইল) দক্ষিণ-পশ্চিমে একটি বাড়ি থেকে ওই মা ও তার শিশু সন্তানকে উদ্ধার করা হয়। শেরিফের কার্যালয় জানিয়েছে, হাসপাতালে মৃত ঘোষণা করা ছেলেশিশুটিকে হত্যার আগে বড় সামরিক স্টাইলের ছুরি দিয়ে ২৬ বার ছুরিকাঘাত করা হয়েছিল।

আহত মায়ের শরীরেও এক ডজনের বেশি ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। তিনি রবিবার হাসপাতালে ভর্তি ছিলেন, তবে তিনি বেঁচে থাকবেন বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক প্রতিক্রিয়ায় নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের ভয়ংকর ঘৃণামূলক ঘটনার কোনো স্থান নেই।

Facebook Comments Box

Posted ২:১৫ পিএম | সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।