ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২১ এপ্রিল শুক্রবার

  |   শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   153 বার পঠিত

যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২১ এপ্রিল শুক্রবার

যুক্তরাষ্ট্রে আগামীকাল ২১ এপ্রিল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার যুক্তরাষ্ট্রের সর্বত্রই একই দিনে ঈদ উদযাপিত হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সৌদি আরবের আকাশে আজ বৃহস্পতিবার ২০ এপ্রিল পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদ্যাপন করবেন সৌদি আরববাসী। সৌদি কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

ঈদুল ফিতর উদযাপনে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো থেকে ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দেয়া হয়েছে। বাংলাদেশি পরিচালিত বিভিন্ন মসজিদে এবং খোলা মাঠে ৩/৪ দফা করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানান হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার বিভিন্ন মুসলিম সেন্টার ও মসজিদের উদ্যোগে মসজিদে এবং খোলা মাঠে বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিভিন্ন মসজিদে ঈদের জামাতে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্যও ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ২:০২ এএম | শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।