| শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 142 বার পঠিত

যুক্তরাষ্ট্রের একটি মানসিক হাসপাতালে এক বন্দুকধারী গুলিতে একজন নিহত হয়েছেন। পরে বন্দুকধারীও নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হন।
স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে রাজ্যের রাজধানী কনকর্ডের নিউ হ্যাম্পশায়ার স্টেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
তবে এ হামলায় নিহত ব্যক্তি ও হামলকারীর পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। তাছাড়া ঠিক কী কারণে ওই ব্যক্তি হাসপাতালে হামলা চালিয়েছেন সে বিষয়েও স্পষ্ট হওয়া যায়নি।
হ্যাম্পশায়ার পুলিশ কর্নেল মার্ক হল বলেছেন, নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ঢুকে লবিতেই একজন প্রহরীকে গুলি করেন সন্দেহভাজন ওই বন্দুকধারী। এ সময় হাসপাতালে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য ওই তাকে পাল্টা গুলি করেন। এতে বন্দুকধারী নিহত হন।
‘খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
Posted ১:০৯ পিএম | শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।