ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায় আসছে শনিবার

  |   শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   147 বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায় আসছে শনিবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে আগামীকাল শনিবার (৭ অক্টোবর) ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে। সংসদ নির্বাচনের সময় দেশটি পর্যবেক্ষক পাঠাবে কি না, তা ঠিক করবে এই দল।

ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার সাংবাদিকদের জানিয়েছিলেন, ছয় সদস্যের প্রতিনিধিদল এবং তাদের সহায়তাকারীরা আগামী ৭ থেকে ১৩ অক্টোবর বাংলাদেশ সফর করবেন।

প্রতি‌নি‌ধি দ‌লটির কার্যক্রম সম্প‌র্কে মার্কিন দূতাবা‌সের এ মুখপাত্র জানান, দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বি‌ভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং ঢাকার বি‌দে‌শি মিশ‌নের কূটনী‌তিক‌দের স‌ঙ্গে কথা বল‌বে।

ব্রায়ান শিলার আরও বলেছিলেন, বিবৃতিতে ইতিবাচক প্রবণতা এবং উদ্বেগের বিষয়গু‌লো তুলে ধরা হ‌বে। পাশাপা‌শি তারা কিছু সুপা‌রিশ তু‌লে ধর‌বেন। সর্বোপরি বাংলাদেশের জাতীয় নির্বাচ‌নের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠা‌বে কি না, তা নির্ধারণ করা হ‌বে এ প্রতিনিধি দলের সুপারিশের মাধ্যমে।

Facebook Comments Box

Posted ৬:৪৯ এএম | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।