শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মাল্টিপ্লেক্সে প্রশংসিত ‘রাক্ষস’, কোটির ক্লাবে প্রবেশ

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

মাল্টিপ্লেক্সে প্রশংসিত ‘রাক্ষস’, কোটির ক্লাবে প্রবেশ

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বেশ আলোচনায় রয়েছে সিয়াম আহমেদ অভিনীত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘রাক্ষস’। তুলনামূলক কম শো পেয়েও দারুণ পারফরম্যান্স ধরে রেখেছে সিনেমাটি।

ঈদের দিন থেকে প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০টি শো প্রদর্শিত হয়েছে ‘রাক্ষস’-এর। দর্শকদের পক্ষ থেকে শো বাড়ানোর দাবি উঠলেও এখনো তা বাড়ানো হয়নি। অন্য সিনেমার তুলনায় কম শো নিয়েও দর্শকপ্রিয়তায় বাজিমাত করেছে ছবিটি।

মাল্টিপ্লেক্স সূত্রে জানা গেছে, মুক্তির ছয় দিনের মধ্যেই ঈদের তৃতীয় সিনেমা হিসেবে কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘রাক্ষস’।

চলচ্চিত্রভিত্তিক পেজ বিএমআর-এর তথ্য অনুযায়ী, শুক্রবার স্টার সিনেপ্লেক্সের ১৩টি এবং লায়ন সিনেমাসের ৫টি—মোট ১৮টি শো চলেছে সিনেমাটির। এর মধ্যে ১০টি শো ছিল হাউজফুল এবং আরও ২টি শো প্রায় পূর্ণ ছিল।

মুক্তির প্রথম সাত দিনে ‘রাক্ষস’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লাখ টাকা।

মাল্টিপ্লেক্সের পাশাপাশি আগামী সপ্তাহ থেকে সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। একই সঙ্গে সিনেপ্লেক্সে শো বাড়ানোর আহ্বান জানিয়েছে তারা।

প্রযোজনা সংস্থার দাবি, শো সংখ্যা বাড়ানো হলে সিনেমাটির আয় আরও বৃদ্ধি পাবে। কারণ, অনেক দর্শক টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন।

রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার ‘রাক্ষস’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমাটিতে গান, রোমান্স, সংলাপ ও অ্যাকশন—সব মিলিয়ে দর্শকরা এক ভিন্নরূপে সিয়ামকে দেখছেন। নতুন লুকে অ্যাকশন অবতারের এই সিয়াম দারুণ প্রশংসিতও হচ্ছে দর্শকদের কাছে। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি।

এছাড়া আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডল ও বলিউডের সাতাফ। ছবিটির একটি বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, “স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ‘রাক্ষস’-এর টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা যে গল্পটি ভেবে সিনেমাটি নির্মাণ করেছি, দর্শক সেটার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছেন—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

Facebook Comments Box

Posted ৬:১০ পিএম | শনিবার, ২৮ মার্চ ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।