ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দর্শক চাহিদায় ঈদের চারদিনেই মাল্টিপ্লেক্সে বাড়ল ‘রাক্ষস’-এর শো

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   130 বার পঠিত

দর্শক চাহিদায় ঈদের চারদিনেই মাল্টিপ্লেক্সে বাড়ল ‘রাক্ষস’-এর শো

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া ডার্ক-থ্রিলার ঘরানার সিনেমা ‘রাক্ষস’ শুরু থেকেই দর্শকদের দারুণ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। চিত্রনায়ক সিয়াম আহমেদ-এর ভিন্নধর্মী উপস্থিতি বড় পর্দায় দেখতে হলে ভিড় করছেন দর্শকরা। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে ইতিবাচক আলোচনা।

ঈদের দিন রাজধানীর স্টার সিনেপ্লেক্স-এ মাত্র ১৪টি শো দিয়ে যাত্রা শুরু করেছিল ‘রাক্ষস’। তবে দর্শক চাহিদা বাড়তে থাকায় মাত্র চার দিনের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০-এরও বেশি। এই অগ্রগতিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছবির সঙ্গে সংশ্লিষ্টরা।

প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, “দিন যত যাচ্ছে, ‘রাক্ষস’ ঘিরে দর্শকদের আগ্রহ তত বাড়ছে। প্রতিদিনই শো বাড়ছে। গত কয়েক দিনে আমরা দারুণ সাড়া পেয়েছি। এই ধারা অব্যাহত থাকলে সিনেমাটি বড় সাফল্য বয়ে আনবে।”

সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার দ্বিতীয় চলচ্চিত্র; এর আগে ‘বরবাদ’ দিয়ে আলোচনায় আসেন তিনি। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘রাক্ষস’ সেই ‘বরবাদ’-এরই একটি বিস্তৃত ইউনিভার্সের অংশ।

‘রাক্ষস’-এ সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুষ্মিতা চ্যাটার্জি। এছাড়া আরও রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ একাধিক শিল্পী। ছবিটির একটি বিশেষ গানে পারফর্ম করেছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক, যা দর্শকদের আলাদা আকর্ষণ তৈরি করেছে।

উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি এর আগে ‘বরবাদ’ নির্মাণ করে বাণিজ্যিক সাফল্য পেয়েছিল, যেখানে অভিনয় করেছিলেন শাকিব খান। ‘রাক্ষস’ সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভারতের মুম্বাইয়ে।

Facebook Comments Box

Posted ১:৪৭ পিএম | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।