শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মাল্টিপ্লেক্সে কমল ‘দম’, বাড়ল ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

মাল্টিপ্লেক্সে কমল ‘দম’, বাড়ল ‘বনলতা এক্সপ্রেস’

মুক্তির পর প্রেক্ষাগৃহে দারুণ চমক দেখাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। প্রথম সপ্তাহে অভাবনীয় সাড়ার পর দ্বিতীয় সপ্তাহে এক লাফে বেড়েছে শো। সবচেয়ে শো নিয়ে এগিয়ে থাকা ‘দম’-কে টপকে এবার শীর্ষে চলে এল তানিম নূর পরিচালিত সিনেমাটি।

স্টার সিনেপ্লেক্সের তথ্য অনুযায়ী, আজ ১লা এপ্রিল থেকে তাদের ৮টি শাখায় মোট ২৯টি শো চলবে ‘বনলতা এক্সপ্রেস’ এর। অন্যদিকে প্রথম সপ্তাহের পর শো কমে এসেছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ এর। দ্বিতীয় সপ্তাহ থেকে এই সিনেমাটির শো চলবে ১৯টি।

শো সংখ্যার হিসাবে তৃতীয় অবস্থানে রয়েছে ‘রাক্ষস’, ৬টি শাখায় যার শো ১৩টি। এরপর ‘প্রেশার কুকার’ ৫টি শাখায় ৯টি শো নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। তালিকার শেষদিকে থাকা ‘প্রিন্স’ ৬টি শাখায় পাচ্ছে ৭টি শো।

পরিচালক তানিম নূরের ভাষ্যে, ‘দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি সেটা অভাবনীয়। প্রত্যেক দর্শক, যারাই আসছেন তারা তাদের বন্ধু-বান্ধব, পরিবার নিয়ে ছবিটি দেখতে আসছেন। সবাই দল বেঁধে দেখতে আসছেন। এটা তো আমাদের জন্য অবশ্যই আনন্দের। এই ভালোবাসা অব্যাহত থাকুক, এটাই চাই।’

এদিকে আগামী ৩ এপ্রিল থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তানিম নূর পরিচালিত এই সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহে কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলবে ছবিটি।

একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় যাত্রীদের ব্যক্তিগত জীবনের নানা স্তর উঠে এসেছে। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত গল্পে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

Facebook Comments Box

Posted ৯:৪৫ এএম | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।