ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মানুষের মুক্তির এ আন্দোলনে আমরা বিজয়ী হয়েই ফিরব: নাহিদ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   271 বার পঠিত

মানুষের মুক্তির এ আন্দোলনে আমরা বিজয়ী হয়েই ফিরব: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ৬৪টি জেলায় পদযাত্রা শেষ না করে ঘরে ফিরব না। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হব জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশের জন্য। যাই হোক না কেন, এই পদযাত্রা থামবে না। মানুষের মুক্তির এ আন্দোলনে আমরা বিজয়ী হয়েই ফিরব। এজন্য রাজবাড়ীবাসীকে আমরা পাশে পেতে চাই।

তিনি বলেন, রাজবাড়ীবাসী আমাদের বৈধতা ও নিরাপত্তার আশ্রয়স্থল। তাদের কোনো কিছু হলে আমরা ঘরে বসে থাকব না।

বৃহস্পতিবার রাজবাড়ীতে পদযাত্রা শেষে রাজবাড়ী রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে অনুষ্ঠিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।

গোপালগঞ্জের ঘটনাকে স্মরণ করে তিনি বলেন, গতকাল হামলা করে যারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে। যারা এ সুযোগটা ব্যবহার করে ও আতঙ্ক  তৈরি করেছিল। আমরা ৫ আগস্টের পরে বলেছি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন ও  অবশ্যই।

পথসভায় আরও উপস্থিত ছিলেন- দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এছাড়া কেন্দ্রীয় ও রাজবাড়ী জেলার এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ পথসভায় অংশ নেন।

Facebook Comments Box

Posted ৬:৫১ পিএম | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।