সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মহাখালীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

  |   বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   131 বার পঠিত

মহাখালীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

রাজধানীর মহাখালীর আমতলীর একটি বহুতল ভবনের ১৩তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেন। বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

তিনি জানান, মহাখালীর আমতলী এলাকার একটি বহুতল ভবনের ১৩তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস থেকে প্রথমে তিন ইউনিট এবং পরে আরও চার ইউনিট পাঠানো হয়েছে।

পরে সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:৩৫ পিএম | বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।