নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 268 বার পঠিত
ঢাকার সাভারের মধুমতি মডেল টাউন হাউজিং সোসাইটির ২০ হাজার বাসিন্দা এবং সাড়ে ৩ হাজার প্লট মালিক তাদের বসতভিটা রক্ষার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বাসিন্দারা। দীর্ঘ দুই দশকের পরিশ্রম ও জীবনের সঞ্চয় বিনিয়োগ করে নির্মিত এই প্রকল্পটি নম্নি ও মধ্যম আয়ের মানুষের স্থায়ী বাসস্থান হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে বলেও জানান তারা।
মধুমতি হাউজিং সোসাইটির সভাপতি প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, ২০১৪ সালে পরিবেশ সংরক্ষণ আইনে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) মামলার পরিপ্রেক্ষিতে প্রকল্পটিকে বন্যাপ্রবণ এলাকা হিসাবে উলে্লখ করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে প্রকল্পটি বাতিলের সদ্ধিান্ত নেওয়া হয় এবং প্লট মালিকদের জমি রেজিস্ট্রেশন ব্যয়সহ দ্বিগুণ ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। কিন্তু ১০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তারা কোনো ক্ষতিপূরণ পাননি।
এদিকে উচ্চ আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন করেছে টাউন মালিক সমিতি। যা আগামী ২৩ জানুয়ারি ফুল কোর্টে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। মধুমতি টাউনের বাসিন্দারা সরকারের, গণমাধ্যমের এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির উপদষ্টো ডা. রুহুল আমিন, ড. আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন আহমেদ সুজা, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আজাদ, কোষাধ্যক্ষ এ কে এম আখতারুজ্জামান প্রমুখ।
Posted ৪:৪৬ এএম | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।