| বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 124 বার পঠিত

বিএনপিসহ কয়েকটি বিরোধী রাজনৈতিক দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে রাজধানীর মতিঝিলে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলের চক চত্বরের কাছে গাজীপুর পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা ফায়ার এক্সটিংগুইসার দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিস জানায় এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
Posted ৭:৩৯ এএম | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।