সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মতপার্থক্য থাকলেও বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ডেস্ক   |   সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   137 বার পঠিত

মতপার্থক্য থাকলেও বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। রোববার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠকের পর এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

পিটার হাস বলেন, আমরা বাংলাদেশের জলবায়ু লক্ষ্যগুলোকে সমর্থন করার জন্য অংশীদারিত্বকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। উভয় দেশের জন্য আরও জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে একসঙ্গে কাজ করে যাব।
সাবের হোসেন চৌধুরী বলেন, ভবিষ্যতে আমরা কীভাবে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারি, তা নিয়ে আলোচনা করেছি। বৈঠকটি আমাদের অংশীদারিত্বকে সুদৃঢ় করতে এবং সহযোগিতার জন্য নতুন উপায় অন্বেষণে একটি ফলপ্রসূ পদক্ষেপ।

রাষ্ট্রদূত ও পরিবেশমন্ত্রী দু’জনেই গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহযোগিতামূলক উদ্যোগ বাড়ানোর ওপর জোর দেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১:৩৮ পিএম | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।