ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মঙ্গলবার থেকে ৩ দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপির

  |   রবিবার, ২৯ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   169 বার পঠিত

মঙ্গলবার থেকে ৩ দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপির

বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

আজ রোববার সারাদেশে হরতাল কর্মসূচি শেষে সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনলাইন সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন যুক্ত ছিলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিএনপি এই কর্মসূচির কথা জানায়।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ঢাকায় শনিবারের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী সর্বাত্নক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে এই সংঘর্ষ অন্য এলাকায়ও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অন্তত ছয়টি এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান দলটির নেতাকর্মীরা। এই সংঘর্ষে পুলিশের সদস্য আমিরুল ইসলাম পারভেজ ছাড়াও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন। তার নাম শামীম মিয়া। তিনি রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা ছিলেন। পরে আজ সারাদেশে হরতাল পালন করে বিএনপি। এতে রাজধানীসহ দেশের বেশ কয়েকটি এলাকায় গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ১:৫৩ পিএম | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।