মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভিয়েতনামে আবাসিক ভবনে আগুন, নিহত ৫৬

  |   বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   129 বার পঠিত

ভিয়েতনামে আবাসিক ভবনে আগুন, নিহত ৫৬

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন ধরে অন্তত ৫৬ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর: রয়টার্স’র

নিহত ৫৬ জনের মধ্যে ৩৯ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে উদ্ধার অভিযান চলছে।

মঙ্গলবার রাতে বিকট বিস্ফোরণ শুনতে পান স্থানীয়রা। পরে আগুনের ঘটনা জানা যায়। স্থানীয়রাসহ উদ্ধারকারীরা কাজ করছেন বলে জানা গেছে।

২০ বছরে চারগুণ বেড়ে সাড়ে ৫২ লাখ জনবসতির শহর হ্যানয়ের বহু ভবন অগ্নিনিরাপত্তার সুবিধা ছাড়াই নির্মিত হচ্ছে। ফলে শহরটিতে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটছে।

গত বছর দক্ষিণ ভিয়েতনামে একটি কারাওকে ক্লাবে আগুন ধরলে তাতে ৩৩ জনের প্রাণহানি ঘটে।

Facebook Comments Box

Posted ৯:০০ এএম | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।