শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ব্রাজিল, ফ্রান্সের নেতাদের সম্মেলনে ট্রাম্পের হাতে জার্মানির জার্সি

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

ব্রাজিল, ফ্রান্সের নেতাদের সম্মেলনে ট্রাম্পের হাতে জার্মানির জার্সি

বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই ফ্রান্সে অনুষ্ঠিত হচ্ছে জি-৭ ভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলন। যেখানে জোটের বাইরে আমন্ত্রিত হিসেবে ব্রাজিল, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশের নেতারা অংশ নিয়েছেন। এমন সম্মেলনে জার্মানির জার্সি হাতে ক্যামেরাবন্দি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নবাগত দেশ কুরাসাওকে ৭-১ গোলে হারিয়েছে ডি মানশাফটরা। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত ছবিতে দেখা গেছে, মঙ্গলবার শীর্ষ সম্মেলনের একটি সেশনে ট্রাম্পের হাতে জার্মানির জার্সি তুলে দিচ্ছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। জার্সিতে ট্রাম্পের নামের পাশাপাশি নম্বর হিসেবে লেখা ‘৪৭’।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। জার্সি উপহারের ছবি আপলোড করে এক্স পোস্টে ম্যার্ৎস লিখেছেন, ‘মার্কিন প্রেসিডেন্টকে ৮০তম জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা। শেষ পর্যন্ত আমরা তো একই দলের সদস্য।’

জার্সি উপহারের ওই মুহূর্তটির একটি ভিডিও প্রকাশ করেছে ইউরো নিউজ। এতে দেখা গেছে, সেশনের এক ফাঁকে জার্মানির জার্সি নিয়ে ট্রাম্পের কাছে যান ম্যার্ৎস। পাশেই বসেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্য থেকে এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে- ইংল্যান্ড ও স্কটল্যান্ড। ট্রাম্প জার্মানির জার্সি হাতে নিয়ে ম্যার্ৎসের সঙ্গে ছবি তোলেন। স্টারমার তখন মুচকি হাসছিলেন।

এএফপি প্রকাশিত ছবিতে দেখা গেছে, সম্মেলনের সেশনটিতে তখন আরও উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ইতালির জর্জিয়া মেলোনি ও জাপানের সানায়ে তাকাইচি। বাছাই পর্ব পার হতে না পারায় ইতালি বাদে বাকি সব দেশ বিশ্বকাপে খেলছে। জোটের সদস্য না হওয়ায় সেশনটিতে ছিলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও জার্মানি উভয়ই জয় দিয়ে আসর শুরু করেছে। তবে বসনিয়ার সঙ্গে কানাডা ও নেদারল্যান্ডসের সঙ্গে জাপানের ম্যাচ ড্র হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪৩ এএম | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।