বিশ্ব ডেস্ক | বুধবার, ১৩ মে ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শুরুর মুহূর্ত থেকেই উভয়পক্ষ একে অপরকে বার্তা দেওয়ার চেষ্টা করছে। বেইজিংয়ে বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন চীনা ভাইস প্রেসিডেন্ট। অপরদিকে উড়োজাহাজ থেকে নামার সময় ট্রাম্প সঙ্গে রেখেছিলেন প্রযুক্তিখাতের শীর্ষ ব্যক্তিদের।
বুধবার সন্ধ্যায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পের ঠিক পেছনেই ছিলেন টেলসা প্রধান ইলন মাস্ক ও এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং। তাদের এই উপস্থিতিকে সম্ভাব্য বাণিজ্য চুক্তির শক্তিশালী প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প নিজেও সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁর সফরে অগ্রাধিকারের বিষয়ে একটি ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী শি জিনপিংকে অনুরোধ করবো- তিনি যেন চীনকে উন্মুক্ত করে দেন। যাতে এই মেধাবী মানুষগুলো (প্রযুক্তিবিদরা) তাদের জাদুকরী কাজ দেখাতে পারেন।
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের উত্থানের সময়ও এনভিডিয়ার তৈরি অত্যাধুনিক চিপ কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা আছে। ওয়াশিংটনের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরুর আগ মুহূর্তে ট্রাম্প তাঁর বহরে জেনসেন হুয়াংকে যুক্ত করেন। এবার চীনের ওপর নিষেধাজ্ঞা কাটে কি না তা সামনের দিনগুলোতে হয়তো দেখা যাবে।
আরো পড়ুন: চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট
Posted ৬:২৩ পিএম | বুধবার, ১৩ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।