| শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 138 বার পঠিত

ভারত বিশ্বকাপে একবারেই ছন্নছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তুলনামূলক ছোট দলগুলোর সঙ্গেও নাকানিচুবানি খাচ্ছে ইংলিশরা। হেরেছে আফগানিস্তানের মতো দলের কাছেও। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার কাছেও ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। এবারের আসরে এটি তাদের চতুর্থ এবং একইসঙ্গে টানা তৃতীয় হার।
বৃহস্পতিবার বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ বল (২৪.২ ওভার) আর ৮ উইকেট হাতে রেখে বিশাল ব্যবধানে জয় পায় লঙ্কানরা।
ইংলিশদের দেওয়া অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। দলীয় ৯ রানে প্রথম এবং ২৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় কুশল মেন্ডিসের দল। ওপেনার কুশল পেরারা ফেরেন ৪ রানে। ১১ রান করে আউট হয়ে যান অধিনায়ক মেন্ডিস।
শুরুর ধাক্কা সামনে দলকে জয়ের দিকে নিয়ে যান আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও মিডল অর্ডার ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। দু’জনের ১৩৭ রানের অনবদ্য জুটির ওপর ভর করে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার।
দুইজনেই তুলে নেন দুর্দান্ত ফিফটি। ২৫তম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান নিশাঙ্কা। ইংলিশদের বিপক্ষে ৮৩ বলে ৭৭ রান করেন ডানহাতি এই ব্যাটার। সামারাবিক্রমার করেছেন ৫৪ বলে ৬৫ রান।
Posted ৬:১৬ এএম | শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।