ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ১৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

নেদারল্যান্ডসের ৩৮ বছর বয়সী ফুটবল রেফারি রব ডিপেরিঙ্ক মারা গেছেন। তার ২০২৬ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু ফিফা বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে তাকে অযোগ্য ঘোষণা করে। বিশ্বকাপে দায়িত্ব পালনের স্বপ্নভঙ্গ হওয়া রেফারির মৃত্যুর কারণ এখনো খোলাসা করা হয়নি।

ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন ডিপেরিঙ্কের মৃত্যুর খবর নিশ্চিত করে এক বিবৃতি দিয়ে বলেছে, ফিফার রেফারি রব ডিপেরিঙ্কের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার চলে যাওয়ায় আমরা আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন রেফারি ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালাম। তার পরিবার ও বন্ধুদের এই কঠিন সময়ে আমরা পাশে আছি।’

ডিপেরিঙ্কের বিরুদ্ধে গত এপ্রিলে লন্ডনের হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়ন করেছেন, এমন অভিযোগ আনা হয়। অভিযোগের প্রেক্ষিতে ফিফা তাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে বিশ্বকাপের রেফারিং প্যানেল থেকে সাময়িকভাবে বরখাস্ত করে। পরবর্তীতে তথ্য প্রমাণ না পাওয়ায় ব্রিটিশ পুলিশ মামলাটি খারিজ করে দেয়। কিন্তু ফিফা তার প্রতি সদয় হয়নি।

এ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন ডিপেরিঙ্ক, ‘মিথ্যা এই অভিযোগ আমার জন্য অত্যন্ত কষ্টের ছিল। আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি। ফিফা ও উয়েফাকে সবকিছু খোলাখুলি জানিয়েছি। তদন্তের দুই সপ্তাহের মধ্যে লন্ডন থেকে মামলা খারিজ হলেও ফিফা আমাকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। যা আমাকে গভীরভাবে মর্মাহত করেছে।’

লন্ডনের তদন্ত থেকে মুক্তি পাওয়ায় ডিপেরিঙ্কের পাশে দাঁড়িয়েছিল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। তাকে ডাচ লিগে ম্যাচ পরিচালনার সুযোগ দেওয়া হয়েছিল। ২০২৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি।

Facebook Comments Box

Posted ৫:৪৯ এএম | সোমবার, ১৩ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।