খেলা ডেস্ক | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 187 বার পঠিত

কাতারের লুসাইল স্টেডিয়ামে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা। সেই মুকুট ধরে রাখার মিশনে ২০২৬ বিশ্বকাপে আবারও ফেভারিট হিসেবে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। এবার ‘জে’ গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গী হয়েছে আফ্রিকার আলজেরিয়া, ইউরোপের অস্ট্রিয়া ও এশিয়ার জর্ডান।
বিশ্বকাপের পর্দা ১১ জুন উঠলেও আলবিসেলেস্তেদের মাঠে দেখতে ভক্তদের অপেক্ষা করতে হবে ১৭ জুন পর্যন্ত। বাংলাদেশ সময় সেদিন সকাল ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ পর্বে তাদের পরবর্তী দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।
একনজরে গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচের সূচি:
১৭ জুন: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া (সকাল ৭টা, কানসাস সিটি)
২২জুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া (রাত ১১টা, ডালাস)
২৮ জুন: আর্জেন্টিনা বনাম জর্ডান (সকাল ৮টা, ডালাস)
Posted ৩:০৫ এএম | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।