ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা, রয়েছে যেসব শর্ত

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা, রয়েছে যেসব শর্ত

আন্তঃজাতীয় বিয়েকে উৎসাহিত করতে আর্থিক সহায়তা দিচ্ছে ভারত সরকার। বর্ণপ্রথা ও সামাজিক বৈষম্য কমিয়ে সামাজিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই চালু করা হয়েছে এ উদ্যোগ। যোগ্য দম্পতিরা এ প্রকল্পের আওতায় সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন।

ভারতের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের অধীনে ‘আম্বেদকর সামাজিক সংহতি প্রকল্প’-এর মাধ্যমে এ অর্থ দেওয়া হয়। আগে এ প্রকল্পে অনুদানের পরিমাণ ছিল আড়াই লাখ টাকা। পরে তা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।

প্রকল্পের আওতায় অনুদানের একটি অংশ নবদম্পতির যৌথ ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। বাকি অর্থ নির্দিষ্ট মেয়াদের আমানত হিসেবে রাখা হয়। ফলে বিয়ের পরপরই পুরো ৫ লাখ টাকা হাতে পাওয়া যায় না।

তবে এ সুবিধা পেতে হলে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। দম্পতির একজনকে সরকার স্বীকৃত সংরক্ষিত বা অনগ্রসর সম্প্রদায়ের হতে হবে। অন্যজনকে হতে হবে সাধারণ বা অসংরক্ষিত শ্রেণির।

এ ছাড়া বিয়েটি অবশ্যই ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইন অথবা বিশেষ বিবাহ আইনের আওতায় নিবন্ধিত হতে হবে। শুধু সামাজিক বা ধর্মীয় রীতিতে বিয়ে করলেই এ সুবিধা পাওয়া যাবে না।

আরও শর্ত রয়েছে—এটি স্বামী-স্ত্রী দুজনেরই প্রথম বিয়ে হতে হবে। আগে কারও বিয়ে হয়ে থাকলে প্রকল্পের সুবিধা মিলবে না।

বিয়ের এক বছরের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না।

সূত্র: সংবাদ প্রতিদিন

Facebook Comments Box

Posted ১:৪৭ এএম | বুধবার, ১২ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।