ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে ২৩১ টন আলু রপ্তানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   301 বার পঠিত

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে ২৩১ টন আলু রপ্তানি

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে ২৩১ টন এস্টারিক্স জাতের আলু রপ্তানি করা হয়েছে। এর আগেও এ বন্দর দিয়ে কয়েক দফায় নেপালে মোট ২২ হাজার ৫০ টন আলু রপ্তানি হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের সংঘ নিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন পরিদর্শক মো. উজ্জল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

রোববার এ আলুগুলো রপ্তানি করে থিংকস টু সাপ্লাই, মা আইশা বোল্ড স্টোরেজ, জাফরিন  এগ্রো, এপ্রোটার্চ বিডি এবং মিয়ামি ট্রেডিং নামে দেশের ৫টি প্রতিষ্ঠান। প্রতিষ্টানগুলো ঠাকুরগাঁও, দিনাজপুর ও বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়।

উজ্জল হোসেন বলেন, রপ্তানিকৃত আলুগুলো বন্দর ইয়ার্ডে প্রবেশের পর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় অনুমোদন পাওয়ার পর এগুলো রপ্তানি ছাড়পত্র দেওয়া হয়। এ চালানে মোট ১১টি বাংলাদেশি ট্রাকে করে আলু পরিবহণ করা হয়।

Facebook Comments Box

Posted ৭:৩৬ পিএম | সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।