| বুধবার, ২৯ মার্চ ২০২৩ | প্রিন্ট | 149 বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় ল্যাকেম্বাসহ ধানসিঁডি রেস্টুরেন্টে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার সভাপতি ড. মো. সিরাজুল হক, সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খান রতন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়ার সভাপতি ড. মাসুদুল হক, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান কচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি সমবেদনা জানান এবং অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানান।
বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ সভাপতি মুস্তাফিজুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুস শাকুর, মোসলেউর রহমান খুশবু, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান লিকু, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনির সহ সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমান, আওয়ামী লীগ নেতা ইমামুল হক, বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়ার সভাপতি আমিনুল ইসলাম রুবেল, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ফাহাদ আসগর ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মুস্তাফিজুর তালুকদার মঞ্জু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, কোষাধ্যক্ষ এইচ এম লাবু।
Posted ১:৩২ এএম | বুধবার, ২৯ মার্চ ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।