ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাংলাদেশে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা’র “সাহরি বিতরন ২০২৩” কর্মসুচি

  |   বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   141 বার পঠিত

বাংলাদেশে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা’র “সাহরি বিতরন ২০২৩” কর্মসুচি

মাহে রমযান উপলক্ষ্যে সিলেটের বিভিন্ন স্থানে “সাহরি বিতরণ ২০২৩” কর্মসুচি পালন করেছে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক।

“মানুষ মানুষের জন্য” শ্লোগানে স্থানীয় সময় ২৪ মার্চ শুক্রবার রাতে ফুড ব্যাংকিং টিম সিলেটের সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়।জানা যায়, সিলেট সদরের চৌহাট্টা, জিন্দাবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে এই সাহরি বিতরণ করা হয়। এতে ছিল রান্নাকরা খাদ্যদ্রব্য, বোতলজাত পানিয়।এসময় সিলেট সফররত সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার সভাপতি আব্দুল মালেক খান লায়েক, সাধারণ সম্পাদক আর .সি. টিটো কর্মসুচিতে অংশ নেন।

“সাহরি বিতরন ২০২৩” কর্মসুচি সুন্দরভাবে পালন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সাধারণ সম্পাদক আর .সি. টিটো বলেন, ভবিষ্যতেও সংগঠনের এধরনের কর্মসুচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ২:৫২ এএম | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।