শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহতের জেরে ব্যাপক দাঙ্গা

  |   বুধবার, ২৮ জুন ২০২৩   |   প্রিন্ট   |   146 বার পঠিত

ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহতের জেরে ব্যাপক দাঙ্গা

ফ্রান্সে পুলিশের গুলিতে নায়েল নামে ১৭ বছরের এক ফরাসি-আলজেরিয় যুবক নিহত হওয়ার পর দাঙ্গা ছড়িয়ে পড়েছে। নায়েলে ট্রাফিক পুলিশের নির্দেশে গাড়ি থামাতে অস্বীকার করলে তাকে গুলি করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসার একটি গাড়ির চালকের দিকে বন্দুক তাক করছেন, গুলির পর গাড়িটি থেমে যায়। ডেইলি মেইল/বিবিসি

গুলিবিদ্ধ নায়েলকে হাসপাতালে নেওয়ার পর জরুরি চিকিৎসা দেওয়ার পর তাকে বাঁচানো যায়নি। তাকে গুলি করার জন্য অভিযুক্ত অফিসারকে হত্যার অভিযোগে আটক করা হয়েছে। প্যারিসের ঠিক পশ্চিমে নান্টেরেতে কিশোর নায়েলকে মঙ্গলবার রাতে হত্যার পর বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ শুরু হয়। এপর পর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ছড়িয়ে পড়লে প্রায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।

দাঙ্গাকারীরা গাড়িতে আগুন ও ব্যাপক ভাংচুর করে। নায়েল এই বছর ফ্রান্সে দ্বিতীয় ব্যক্তি যিনি ট্রাফিক স্টপেজের সময় পুলিশের গুলিতে নিহত হলেন। গত বছর এভাবে রেকর্ড ১৩ জনের মৃত্যু হয়েছে। ২০২১ সালে ট্রাফিক স্টপ মেনে চলতে অস্বীকার করার পরে পুলিশের গুলিতে তিনজন এবং ২০২০ সালে দুজন নিহত হয়েছিল।

Facebook Comments Box
বিষয় :

Posted ১:৪৮ পিএম | বুধবার, ২৮ জুন ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।