ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

প্রথম পশ্চিমবঙ্গ সফর, কলকাতায় আসছেন রাষ্ট্রপতি

  |   সোমবার, ২৭ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   193 বার পঠিত

প্রথম পশ্চিমবঙ্গ সফর, কলকাতায় আসছেন রাষ্ট্রপতি

প্রথম পশ্চিমবঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার এবং মঙ্গলবার দুই দিনের রাজ্য সফরে। ঘুরে দেখবেন জোড়াসাঁকো ঠাকুরবারি এবং শান্তিনিকেতন। সংবর্ধনা দেবে রাজ্য সরকার।

রাষ্ট্রপতি পদে বসার পর সোমবার প্রথম পশ্চিমবঙ্গ সফরে আসছেন দ্রৌপদী মুর্মু। সোমবার এবং মঙ্গলবার দুই দিনের রাজ্য সফরে সোমবার সকাল ১১.৫৫ মিনিটে দমদম বিমানবন্দরে অবতরণ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানেই অভ্যর্থনা এবং গার্ড অফ অনারের পরে চপারে তিনি সোজা চলে যাবেন রেসকোর্স হেলিপ্যাডে। সেখান থেকে সড়ক পথে সরাসরি রাজভবনে পৌঁছবেন দ্রৌপদী মুর্মু। সেখানে কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে তাঁর এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবন নেতাজি ভবনে যাওয়ার কথা।

সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সেখান থেকে সেখান থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন রাষ্ট্রপতি। ঘুরে দেখতে পারেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। এরপর সেখান থেকে আবার রাজভবনে ফিরে আসবেন। দুপুরে বিজেপির প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করতে পারেন এবং পরে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

এরপর  বিকেলে রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সোমবার রাজভবনেই রাত্রিবাস করবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার, ২৮ মার্চ সকালে তাঁর বেলুড়মঠে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে দ্রৌপদীর সম্ভাব্য গন্তব্য শান্তিনিকেতন। শান্তিনিকেতনের বিনয় ভবন সংলগ্ন কুমিরডাঙা মাঠে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণ করার কথা।

সেখান থেকে বিশ্বভারতীর রবীন্দ্র ভবন, কলা ভবন, আশ্রম প্রাঙ্গণ ঘুরে দুপুরে আম্রকুঞ্জের জহরবেদিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা দ্রৌপদী মুর্মুর। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসেরও।

রাষ্ট্রপতির সফরের জন্য ইতিমধ্যেই শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কলকাতা পুলিস সূত্রে খবর, শনিবার থেকেই মহানগরের বিভিন্ন জায়গায় জোরদার পুলিসি টলহদারি চলছে। রাষ্ট্রপতির দুই দিনের রাজ্য সফরের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার দুই দিনই দমদম বিমানবন্দর, কলকাতা, বেলুড় মঠ এবং বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে যান চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:০৭ এএম | সোমবার, ২৭ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।