ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

প্রথম দুই মাসে এলসি বেড়েছে ৮.২৮%

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   231 বার পঠিত

প্রথম দুই মাসে এলসি বেড়েছে ৮.২৮%

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এক হাজার ১৪৮ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল এক হাজার ৬০ কোটি ডলার। এ হিসাবে এলসির মূল্য বেড়েছে ৮৮ কোটি ডলার বা ৮ দশমিক ২৮ শতাংশ। গত অর্থবছর যেখানে আমদানি বেড়েছিল মাত্র এক দশমিক ৭৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম দুই মাসে শতাংশ বিবেচনায় এলসি বেশি বেড়েছে ভোগ্যপণ্যে। এই পণ্যে ৯৯ কোটি ডলারের এলসি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৯ দশমিক ১৪ শতাংশ বেশি। মূলধনি যন্ত্রপাতির এলসি খোলা হয়েছে ২৬ কোটি ৪১ লাখ ডলারের। আগের একই সময়ের তুলনায় যা শূন্য দশমিক ৭২ শতাংশ বেশি। মধ্যবর্তী পণ্যের এলসি ১১ দশমিক ৬২ শতাংশ কমে ৬৬ কোটি ৫৯ লাখ ডলারে নেমেছে। পেট্রোলিয়ামে ৩ দশমিক শূন্য ৭ শতাংশ বেড়ে হয়েছে ১৪৪ কোটি ডলার। শিল্পে ব্যবহৃত কাঁচামালের এলসি ৩ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৪০৩ কোটি ডলার হয়েছে। আর অন্যান্য পণ্যের এলসি ১৯ দশমিক ৭৮ শতাংশ বেড়ে হয়েছে ৩৬১ কোটি ডলার।

সম্প্রতি ভোগ্যপণ্য আমদানিকারক শীর্ষ ২০ ব্যবসায়ী গ্রুপকে নিয়ে বৈঠক করেন গভর্নর। সেখানে ডলারের দর স্থিতিশীল থাকা এবং ডলার নিয়ে কোনো সংকট না থাকায় দর আরও কমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ৫:২৩ এএম | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।