ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   287 বার পঠিত

‘নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যাম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ সংস্কার এবং গণহত্যার বিচার। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করা হোক, গণহত্যার বিচারের অগ্রগতি করা হোক। এই দেশের মানুষ বিগত ১৫ বছর ভোট দিতে পারে নাই, গণতন্ত্রকামী মানুষ ভোট দিতে চায়, তাই মানুষ কে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকালে কিশোরগঞ্জের পুলেরঘাট বাজারে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, বিগত সময়ে কিশোরগঞ্জে আওয়ামী লীগের অনেক নেতা ছিলেন কিন্তু এই এলাকার কোন উন্নয়ন করেনি। এই পুলেরঘাট বাজারে সব সময় যানজট থাকে, কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। স্বাধীনতার ৫৩ বছরে এই দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন হয়নি। যে দল ক্ষমতায় ছিলো তারা জনগণ কে শাসন করেছে, শোষণ করেছে, এই ব্যবস্থার পরিবর্তন করার সুযোগ দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান। আমরা চাই রাষ্ট্রের সংস্কার করা হোক।

তিনি আরও বলেন, ২০১৮ সালের পর থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে নুরুল হক নুর। অসংখ্য বার হামলার শিকার হয়েছে, মামলা খেয়েছে, জেল কেটেছে, তারপরও আওয়ামী লীগের সাথে কোন আপোষ করে নাই। জুলাই গণঅভ্যুত্থানের সময়ও কারাগারে থাকা অবস্থায় রিমান্ড শেষে বলেছিল আওয়ামী লীগের ৯০ ভাগ পড়ে গেছে আর ১০ ভাগ ধাক্কা দেন। বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এক আপোষহীন চরিত্রের নাম নুরুল হক। এই নুর কোন সময়ে আপোষ করে নাই, ভবিষ্যতেও আপোষ করবে না।

আবু হানিফ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ চাঁদাবাজি, দখলদারি করতো তাদের পতনের পরও অন্য অনেকেই এখন সেই দখলদারি, চাঁদাবাজি শুরু করেছে। আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসন টিকে নাই, সুতরাং নতুন করে কেউ আওয়ামী লীগের মত আচরণ করলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মত হবে। যারা চাঁদাবাজি, দখলদারি করছেন তারা আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেন।

এসময় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাভোকেট মোমিনুল ইসলাম, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহবায়ক অভি চৌধুরী প্রমুখ ।

Facebook Comments Box

Posted ৬:০১ পিএম | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।