ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নিউইয়র্ক সিটি কম্পট্রলারের উদ্যোগে ৫ বরোতে বিনামূল্যে ইফতার বিতরণ

  |   বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   136 বার পঠিত

নিউইয়র্ক সিটি কম্পট্রলারের উদ্যোগে ৫ বরোতে বিনামূল্যে ইফতার বিতরণ

নিউইয়র্ক সিটি কম্পট্রলার ব্র্যাড ল্যান্ডার ইসলামিক রিলিফ ইউএসএ ও হাংগার রিলিফ অর্গানাইজেশনের সহায়তায় রমজান মাসে ৫ বরোতেই বিনামূল্যে ইফতার বিতরণ করছেন। বিভিন্ন বরোর নির্বাচিত প্রতিনিধিরা এই ইফতার বিতরণে অংশ নেবেন। প্রতিটি বরোতে ৭,৫০০টি ইফতার বক্স বিতরণ করা হবে। বিতরণ বলা হলেও তা আসলে গ্র্যাব-এন্ড-গো পদ্ধতিতে দেয়া হবে। অর্থাৎ নিচে বর্ণিত ঠিকানায় ইফতার বক্স থাকবে। যারা ইফতার বক্স চান তাদের নিজেরা গিয়ে নিতে হবে। গতকাল শুক্রবার থেকে ইফতার বক্স দেয়া শুরু হয়েছে। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। প্রতিটি স্পটে নির্দিষ্ট সংখ্যক ইফতার বক্স থাকবে। আগে এলে আগে পাবে ভিত্তিতে যতক্ষণ বক্স থাকবে ততক্ষণ পাওয়া যাবে।

কম্পট্রলার ব্র্যাড ল্যান্ডারের অফিস থেকে সাপ্তাহিক বাঙালীতে পাঠানো সংবাদে যেসব বরোতে ‘ইফতার অন দ্য গো’ পাওয়া যাবে তা জানানো হয়েছেঃ

ব্রংক্সঃ Sapna NYC Inc. 2348 Waterbury Avenue, NY 10462. প্রতি শুক্রবার ৩১ মার্চ, ৭ ও ১৪ এপ্রিল বেলা ২টা থেকে।

কুইন্সঃ Malikah- 25-15 Steinway Street, NY 11103. প্রতি সোমবার ও বুধবার। ২৭ মার্চ, ৩, ১০ ও ১৭ এপ্রিল এবং ২৯ মার্চ, ৫, ১২, ১৯ এপ্রিল সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে।

ব্রæকলীনঃ Muslim American Society Youth Center, 1933 Bath Avenue, NY 11214. প্রতি রবিবার ২৬ মার্চ, ২, ৯, ১৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে।

ম্যানহ্যাটানঃ 96 Street Mosque, 1711 3rd Avenue, NY 10029. প্রবেশপথ ৯৭ স্ট্রিটে। প্রতি সোমবার ২৭ মার্চ, ৩, ১০, ১৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে।

স্ট্যাটেন আইল্যান্ডঃ A Chance in Life/ The Village, 1100 Castleton Avenue, NY 10310. প্রতি বুধবার ২৯ মার্চ, ৫, ১২, ১৯ এপ্রিল বিকেল ৪.৩০ মিনিট থেকে।

Facebook Comments Box

Posted ৩:০৭ এএম | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।