ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির ইফতার মাহফিল

  |   শনিবার, ০১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   130 বার পঠিত

নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির ইফতার মাহফিল

নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাকির আজাদ এর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটস এর নবান্ন পার্টি হল এ। সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক ও সাবেক সহ সভাপতি জামাল আহমেদ জনি, সভাটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল ,বিশেষ অতিথি ছিলেন সাবেক সহ সভাপতি এমদাদুল হক কামাল, ছাত্রদল এর প্রথম ভিপি ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ ,আসাল এর সেন্ট্রাল সেক্রেটারি এম এ করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির মোল্লা ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, নিউ ইয়র্ক স্টেট বিএনপি আহবায়ক ওয়ালিউল্লাহ মোঃ আতিকুর রহমান, নিউ ইয়র্ক স্টেট বিএনপি সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ ,নিউ ইয়র্ক সিটি বিএনপি সিনিয়র আহবায়ক সোহরাব হোসাইন ,শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবদল কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক ইলিয়াস খান, ব্রুকলিন বিএনপির সভাপতি গোলাম মাহমুদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এস এম ফেরদৌস। সভায় কোরআন থেকে তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ মোঃ আতিকুর রহমান।
সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট তার বক্তব্যে বলেন, এই অবৈধ সরকারকে হটাতে কেন্দ্র থেকে যে নির্দেশ আসবে যুক্তরাষ্ট্র বিএনপির সকল নেতৃবৃন্দ কাল বিলম্ব না করে আন্দোলনকে বেগবান করার জন্য সব কিছুই করবে। সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, যুক্তরাষ্ট্র বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে। আহবায়ক জামাল আহমেদ জনি এই আয়োজনকে সফল করার জন্য উপস্থিত সকলকে আন্তরিক থেকে ধন্যবাদ জানান। সভায় আরো যারা উপস্থিত ছিলেন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান দুলাল, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন, ফোরাম এর সাবেক সভাপতি নাসিম আহমেদ, ফোরাম এর সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসাইন, বিশিষ্ট কলামিস্ট সাঈদ তারেক ,সাবেক নির্বাহী সদস্য মোঃ সিরাজুল ইসলাম খান,বিএনপি নেতা বি এম বাদশা ,শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ,ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম ওবায়দুল হক, নিউ ইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল হক আজাদ ,যুগ্ম আহবায়ক মোঃ আমিনুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক মোঃ আশরাফ হোসাইন ,যুগ্ম আহবায়ক দেওয়ান কায়সার ,মহানগর বিএনপি সদস্য নূরে আলম ,ইন্টার স্টেট বিএনপির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালেহ চৌধুরী ,লং আইল্যান্ড বিএনপির সভাপতি পাখি আলিম, লং আইল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ. মহানগর শ্রমিক দল সভাপতি হুমায়ুন কবির ,বিএনপি নেতা জামিলুর রহমান ,কুমিল্লা সমিতির সিনিয়র সহ সভাপতি জামাল হক ,ডক্টর মোশারফ হোসেন ফাউন্ডেশন সভাপতি আল আমিন,শাপলা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ওয়াসিম ভূইয়াঁ ,ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন মিয়াজী ,কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক আল আমিন, কুমিল্লা সমিতির নুরুল আমিন বিটু, বিএনপি নেতা ফয়সল ,বিএনপি নেতা আমিনুর রসূল ছোট্টন ,বিএনপি নেতা মিজানুর রহমান ,বিএনপি নেতা আইয়ুব খান ,কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোরসালিন হোসাইন,সোহো সভাপতি আলী মাহমুদ মাসুদ ,স্টেট বিএনপি সদস্য আলমগীর হোসাইন ,বিএনপি নেতা নাসির উদ্দিন শরীফ বিএনপি নেতা রইস উদ্দিন,বিএনপি নেতা টিপু খান ,বিএনপি নেতা খাইরুল বাসার সহ আরো বহু অনেকে। সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম। অনুষ্ঠানের সদস্য সচিব ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ অনুষ্ঠান টি পরিচলনায় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান। ইফতারের পর নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box

Posted ৩:৩০ এএম | শনিবার, ০১ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।