| বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ | প্রিন্ট | 157 বার পঠিত

গতকাল ৩০ এপ্রিল উদীচী যুক্তরাষ্ট্র শাখার নববর্ষ ১৪৩০ উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করে ।
জ্যমাইকার একটি মিলনায়তনে অনুষ্ঠানের সূচনা করেন উদীচী যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সুব্রত বিশ্বাস । অনুষ্ঠানের সূচনা করেন উদীচী যুক্তরাষ্ট্রের সভাপতি সুব্রত বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আলীম উদ্দীন, সহ-সভাপতি শরিফ সরকার, সাংস্কৃতিক সম্পাদক ক্লারা রোজারিও। তারপর উদীচী শিল্পীগোষ্ঠীর দলীয় গান এবং এসো হে বৈশাখ রবীঠাকুরের গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। নাচ-গান-কবিতা আবৃতিতে আনন্দে ভরপুর ছিল অনুষ্ঠানটি।
এতে অংশ গ্রহন করেন রফিকুল ইসলাম, আশীষ রায়, প্রবীর দাশ, সুলেখা পাল, ক্লারা রোজারিও, লিলি মজুমদার, ফুলু রায় চৌধুরী, স্নিগ্ধা আচার্য, সুপর্ণা সরকার, মুনমুন সাহা, রাবেয়া আক্তার। নাচে-সিথিয়া রিয়া, অনিন্দিতা ভট্টচার্য, দেবস্মিতা চৌধুরী, রাউওশী বিশ্বাস, শিশু শিল্পী প্রজ্হাত্মত সাহা, পূর্ণাত্তম সাহা, সুদীপ্তা ধর, আদৃতা ধর, শিবাদিত্য দত্ত, দেবাদিত্য দত্ত, পারমিতা রায় ও ন্যিশাত হাস।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুর আগে পিঠা উৎসব উপস্থিত জনসমাজের জন্য উপভোগ্য ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে যথারীতি ঘরে তৈরি পহেলা বৈশাখের আলু,বেগুন,সুটকি,কচুর ভর্তা সহ নানা স্বাদের বাঙালি খাবার পরিবেশন করা হয়। তিন বছর পর দর্শক শ্রোতাদের উদীচীর ঐতিহ্যগত পহেলা বৈশাখ চরম বৈরি আবহাওয়ার মধ্যে বিপুল সংখ্যক উপস্থিত দর্শক শ্রোতাদের আবার নতুন আনন্দে উদ্বেলিত করেছে বলেই ধারণা করা যায়।
Posted ৫:১২ এএম | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।