রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নাশকতা এড়াতে ৬ ট্রেনের চলাচল বন্ধ

  |   শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   119 বার পঠিত

নাশকতা এড়াতে ৬ ট্রেনের চলাচল বন্ধ

দেশজুড়ে নাশকতা এড়াতে ও ঝুঁকিপূর্ণ বিবেচনায় লোকাল, মেইল ও কমিউটারসহ ছয়টি ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (২২ ডিসেম্বর) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী  বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ইশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে চিঠি দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

চিঠিতে বলা হয়, হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর জন্য পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেসটির চলাচল ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বলেন, মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করে। আমরা ট্রেনটির নিরাপত্তা দিতে পারছি না। ট্রেনটির নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি জামালগঞ্জ রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর জয়পুরহাট রেলস্টশনে পৌঁছার আগে চলন্ত ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়। এ সময় ট্রেনের ওই বগির কয়েকটি আসন পুড়ে যায়। জয়পুরহাট রেলস্টেশনে পৌঁছার পর ফায়ার সার্ভিস ও রেলস্টেশনের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৭:২৭ এএম | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।