ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নারায়ণগঞ্জে ছিনতাই ও হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   233 বার পঠিত

নারায়ণগঞ্জে ছিনতাই ও হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেলাল হোসেন নামে এক টিস্যু ব্যবসায়ী হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। মামলায় আরও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন- সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মো. সাহাবুদ্দিনের ছেলে মো. নাদির ওরফে নাছির (৩৫)।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সিদ্ধিরগঞ্জের মোচাক এলাকার মৃত ইব্রাহীম খলিলের ছেলে মো. মানিক মিয়া (৪১) ও সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মোশারফ হোসেনের ছেলে মোহন (২৫)। তাদের মধ্যে মোহন আদালতে উপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় একজনকে ফাঁসি ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে বেলাল হোসেন সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন হোটেলে টিস্যু বিক্রি করতেন। ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে পাওনা টাকা সংগ্রহকালে সানারপাড় এলাকায় দুষ্কৃতকারীরা বেলালের কাছ থেকে ৬০০ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করার চেষ্টা করে

 

 

তিনি আরও বলেন, এ সময় দুষ্কৃতকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে বেলালকে ছুরিকাঘাত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ভগিনীপতি মো. কাজী জাহিদ সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় আদালত রায় ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ৫:৪০ পিএম | মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।