নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 78 বার পঠিত

চলতি নভেম্বর মাসে দেশে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এতে বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
Posted ২:৩৩ পিএম | রবিবার, ০২ নভেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Moumita Mashiyat
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।