ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৪ মে ২০২৪ | প্রিন্ট | 172 বার পঠিত

স্মার্ট বাংলাদেশ’ গড়তে উদ্যোক্তা, কোম্পানিসহ ব্যক্তিকেও স্মার্ট হতে হবে। ‘স্মার্ট আরজেএসসি’কে সফল করতে সেবাভোগীদের মধ্যস্বত্বভোগী এড়িয়ে চলতে হবে বলে উল্লেখ করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর একটি হোটেলে বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) নতুন অনলাইন সিস্টেম ‘স্মার্ট আরজেএসসি’ বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘স্মার্ট আরজেএসসি’ ব্যবস্থাকে তিন মাস ইউজার টেস্ট করলে আরও গণমুখী করা যাবে। স্মার্ট বাংলাদেশ নির্মাণের সব পিলার এ ব্যবস্থায় আছে।
দ্রব্যমূল্য প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং শুরু করেছি। এ বিষয়ে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। সেখানে এর কারণ ও কীভাবে দ্রব্যমূল্য সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা যায় তা আলোচনা হবে।
বাণিজ্য মন্ত্রণালয় ও ইউএসএআইডির সহায়তায় যৌথমূলধন কোম্পানি এবং ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) নতুন অনলাইন সিস্টেম ‘স্মার্ট আরজেএসসি’ বাস্তবায়ন করতে কাজ করছে। এ সিস্টেমে উদ্যোক্তাদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করবে।
যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) নিবন্ধক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে ছিলেন। অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Posted ৪:৫৪ এএম | শুক্রবার, ২৪ মে ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।