বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দাঁতে আটকে থাকা খাবার খেয়ে ফেললে কি নামাজ হবে?

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   286 বার পঠিত

দাঁতে আটকে থাকা খাবার খেয়ে ফেললে কি নামাজ হবে?

প্রশ্ন: দাঁতে আটকে থাকা খাবার খেয়ে ফেললে কি নামাজ নষ্ট হয়ে যাবে?

উত্তর: নামাজের সময় দাঁতের ফাঁকে খাবার আটকে থাকা সাধারণ বিষয়। ইসলামি ফিকহ অনুযায়ী, তা গিলে ফেলার হুকুম নির্ভর করে খাবারের পরিমাণ এবং তা গিলে ফেলার উপায়ের ওপর।

যদি দাঁতের ফাঁকে থাকা খাবারের অংশ ছোলার সমান বা তার চেয়ে বড় হয় এবং নামাজের সময় গিলে ফেলা হয়, তাহলে নামাজ নষ্ট হবে। সেই নামাজ পুনরায় আদায় করতে হবে।

যদি দাঁতের ফাঁকে থাকা খাবার ছোলার চেয়ে ছোট হয় এবং তা অনিচ্ছাকৃতভাবে চলে যায় বা গিলে ফেলা হয়, তাহলে নামাজ ভাঙবে না। এত ছোট খাবারকে শরীয়তে খাওয়া হিসেবে গণ্য করা হয় না।

মুখ ও দাঁত পরিষ্কার রাখার গুরুত্ব:

নামাজের আগে দাঁত পরিষ্কার রাখা উত্তম। খাবারের পরে মিসওয়াক বা দাঁত মাজার ব্যবহার সুন্নত। এটি শুধু মুখ ও দাঁত পরিষ্কার রাখে না, নামাজে মনোযোগও বৃদ্ধি করে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন: “যে ব্যক্তি খাবার খায়, সে অবশ্যই দাঁত খিলাল করবে। যা খেলালের মাধ্যমে বের হয়, তা বাইরে ফেলে দিতে হবে। আর যা জিভের মাধ্যমে বের হয়, তা গিলে ফেলা যাবে।”( সুনানে দারেমি, পৃষ্ঠা ৫০০)

অন্য হাদিসে বর্ণিত আছে: “যে ব্যক্তি খিলাল ব্যবহার করেছে, সে ভালো কাজ করেছে। আর যে ব্যবহার করেনি, তার জন্য কোনো দোষ নেই। (সুনানে দারেমি, পৃষ্ঠা ২২৪)

সূত্র: ফাতাওয়ায়ে আলমগিরি ১/১০২, ফিকহুস সুন্নাহ, খণ্ড ১, পৃষ্ঠা ১৩০, কিতাবুন নাওয়াজেল, খণ্ড ৪, পৃষ্ঠা ১০০, মারাকিল ফালাহ, খণ্ড ১, পৃষ্ঠা- ১২১

Facebook Comments Box

Posted ৪:০৬ পিএম | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ পবিত্র আশুরা
(383 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।