ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দক্ষিণ আফ্রিকায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   334 বার পঠিত

দক্ষিণ আফ্রিকায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নারী ছাত্রী পাইলটসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার বিকাল ৩টায় ডারবানের ভার্জিনিয়া বিমানবন্দর থেকে ছেড়েছিল জেডএস-কেএফবি নিবন্ধিত পাইপার চেরোকি বিমানটি।

যোগাযোগ বিচ্ছিন্ন হলে নিখোঁজ হওয়া বিমানটি কোয়াজুলু-নাটালের মুই নদীর কাছে বিধ্বস্ত হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন যাত্রীসহ ৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এনকোবিলে বিয়েলার নামে একজন তরুণী নারী ছাত্রী পাইলট রয়েছেন।

সৌভাগ্যবশত, বিমানটিতে থাকা দুইজন পাইলট সামান্য আহত হয়ে বেঁচে যান, যদিও বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।

দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিসের (এসএপিএস) দুর্ঘটনা ও ঘটনা তদন্ত বিভাগ (এআইআইডি) এবং দক্ষিণ আফ্রিকান সিভিল এভিয়েশন অথরিটি (SACAA) আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

কোয়াজুলু-নাটাল পরিবহণ ও মানব বসতি বিভাগের এমইসি সিবোনিসো ডুমা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

Posted ৪:৫৯ এএম | মঙ্গলবার, ১০ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।