বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে গ্র্যামি পেলেন

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে গ্র্যামি পেলেন

তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে এসে প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নতুন এক ইতিহাস গড়লেন।র স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশন অব হিস হলিনেস অব দ্য দালাই লামা’র জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন তিনি।

আজ সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্রিপ্টো ডটকম অ্যারিনায় অনুষ্ঠিত হয় গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৮তম আসর। সেখানেই ‘সেরা অডিওবুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে বিজয়ী হিসেবে দালাই লামার নাম ঘোষণা করা হয়।

এই বিভাগে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন অভিনেত্রী কেথি গারভার, কৌতুকশিল্পী ট্রেভর নোয়া, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন এবং সংগীতশিল্পী ফ্যাব মরভান—যা এই অর্জনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

অ্যালবামটিতে দালাই লামার সঙ্গে সহযোগিতা করেছেন প্রখ্যাত সরোদশিল্পী আমজাদ আলী খান এবং তাঁর দুই পুত্র আমান আলী ব্যাঙ্গাশ ও আয়ান আলী ব্যাঙ্গাশ। ভারতীয় ধ্রুপদি সংগীতের আবহে অ্যালবামটির বর্ণনায় উঠে এসেছে শান্তি, সহমর্মিতা, দয়া, আশা এবং পরিবেশ সচেতনতার বার্তা। দালাই লামার কণ্ঠে ধ্যান ও মানবিক বোধের এই সংমিশ্রণ শ্রোতাদের জন্য এক অনন্য শ্রুতিমধুর অভিজ্ঞতা তৈরি করেছে।

গ্র্যামি জয় প্রসঙ্গে দালাই লামা বলেন, তিনি এই সম্মান ‘গভীর কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে’ গ্রহণ করছেন। তাঁর ভাষায়, এটি কোনো ব্যক্তিগত অর্জন নয়; বরং বিশ্বব্যাপী শান্তি, মানবিক সহমর্মিতা, ঐক্যবোধ এবং পরিবেশের প্রতি দায়িত্বশীলতার স্বীকৃতি।

দালাই লামার দপ্তর জানিয়েছে, অ্যালবামটি তাঁর বিভিন্ন বক্তৃতা ও শিক্ষার সংকলন, যেখানে মানুষের কল্যাণ এবং পৃথিবীর সুরক্ষার আহ্বান স্পষ্টভাবে উঠে এসেছে। গ্লাসনোট রেকর্ডসের সহযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীদের নিয়ে এই প্রকল্পটি নির্মিত হয়েছে।

প্রকল্পে যুক্ত থাকা আমজাদ আলী খান বলেন, দালাই লামার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে এটি একটি গভীরভাবে ব্যক্তিগত কাজ। শান্তি ও আশার বার্তা বহন করা এই সংগীত অভিজ্ঞতার অংশ হতে পারা আমার জন্য বিরাট সম্মানের।

Facebook Comments Box

Posted ৬:৪৪ পিএম | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।