| বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 126 বার পঠিত

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এই আসরে অংশ নিতে সাকিব আল হাসানকে অধিনায়ক করে মঙ্গলবার সন্ধ্যায় দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকমন্ডলী।
ঘোষিত ১৫ সদস্যের দলে সুযোগ মেলেনি অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের। ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হওয়ায় তাকে বাদ দিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করে বিসিবি। তামিম না থাকলেও বিশ্বকাপ দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।
Posted ২:২৭ এএম | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।