রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি

  |   মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   149 বার পঠিত

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি এ দিনক্ষণ নির্ধারণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিস থেকে এ তথ্য জানা গেছে। তবে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিষয়টি চূড়ান্ত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ভর্তি পরীক্ষা অফিস সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ২৪ ফেব্রুয়ারি বিজ্ঞান অনুষদ, ১ মার্চ ব্যবসায় শিক্ষা অনুষদ ও ২ মার্চ চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়ার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।

এবারের ভর্তি পরীক্ষাও ঢাকাসহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সম্পর্কিত আজকের সভায় পরীক্ষার যোগ্যতা, মানবন্টন, ফি-সহ সম্পর্কিত সকল বিষয়ের আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:২০ পিএম | মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।