| শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 140 বার পঠিত

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাসের তিন যাত্রী দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কেরানীগঞ্জের আবদুল্লাহপুরের পলাশপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, দুপুরে ঢাকা থেকে ইসলাম পরিবহণের যাত্রীবাহী বাসটি পটুয়াখালীর কুয়াকাটায় যাচ্ছিল। পথে ধলেশ্বরী টোলপ্লাজায় পৌঁছালে হঠাৎ বাসটিতে আগুন লেগে যায়। এতে তিন যাত্রী দগ্ধ হলেও বাকিরা নিরাপদে বাস থেকে নামেন। খবর পেয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে সরে পড়েছে। খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ক্ষতিগ্রস্ত বাসটি ইতিমধ্যে সরিয়ে নেয়া হয়েছে।
মুন্সীগঞ্জ সড়ক ও জনপদে নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, দুপুরে টুল বুথে পৌঁছালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
Posted ১১:৫০ এএম | শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।